ব্যবহারের শর্ত
সর্বশেষ হালনাগাদ: মঙ্গলবার ২০ অক্টোবর
bangla.travel ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
প্ল্যান একটা পরামর্শ
- প্ল্যানের বড় অংশ AI লেখে। জায়গা, সময় বা খরচে ভুল থাকতে পারে।
- বাস, ট্রেন আর লঞ্চের ভাড়া নেওয়া হয় খবর ও ভ্রমণ সাইট থেকে, প্রতিটার সাথে সূত্র আর তারিখ লেখা থাকে। ভাড়া যেকোনো সময় বদলাতে পারে।
- হোটেল, খাবার আর স্থানীয় যাতায়াতের খরচ আমাদের আনুমানিক হিসাব।
- যাওয়ার আগে ভাড়া, সময়সূচী, অনুমতি আর নিরাপত্তার তথ্য অফিসিয়াল সূত্র থেকে নিজে যাচাই করে নেবেন।
নিরাপত্তা আর অনুমতি
কিছু এলাকায়, যেমন পার্বত্য চট্টগ্রামে, মাঝে মাঝে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকে বা অনুমতি লাগে। এসব নিয়ম মেনে চলা আর সর্বশেষ নোটিশ জেনে যাওয়া ভ্রমণকারীর নিজের দায়িত্ব।
বুকিং আর অন্য সেবা
আমরা টিকিট বা হোটেল বিক্রি করি না। অন্য কোনো সাইট বা কোম্পানি থেকে টিকিট বা হোটেল নিলে সেটা আপনার আর সেই কোম্পানির মধ্যে, তাদের শর্ত অনুযায়ী।
আপনার অ্যাকাউন্ট
- অ্যাকাউন্ট নিরাপদ রাখা আপনার দায়িত্ব।
- সাইটের অপব্যবহার, যেমন স্বয়ংক্রিয়ভাবে অনেক প্ল্যান বানানো বা অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আমরা অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
- অ্যাকাউন্ট মুছতে চাইলে সাইটের যোগাযোগের ইমেইলে লিখুন।
দায়
প্ল্যানের তথ্য ভুল হলে, ভাড়া বদলে গেলে বা ভ্রমণে কোনো ক্ষতি হলে তার জন্য bangla.travel দায়ী থাকবে না। সেবাটা যেমন আছে তেমনভাবে দেওয়া হয়, সবসময় চালু থাকার নিশ্চয়তা নেই।
পরিবর্তন
শর্তে পরিবর্তন হলে এই পাতায় তারিখসহ জানানো হবে। পরিবর্তনের পরও সাইট ব্যবহার করলে নতুন শর্ত মেনে নিয়েছেন বলে ধরা হবে।
প্রশ্ন থাকলে সাইটের যোগাযোগের ইমেইলে লিখুন।