গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: মঙ্গলবার ২০ অক্টোবর
bangla.travel আপনার ভ্রমণ পরিকল্পনা বানাতে কিছু তথ্য ব্যবহার করে। কোন তথ্য, কেন আর কার কাছে যায়, তা এখানে লেখা।
আমরা কী তথ্য রাখি
- Google লগইন করলে: আপনার নাম, ইমেইল ঠিকানা আর প্রোফাইল ছবি। আপনার Google পাসওয়ার্ড আমরা কখনো দেখি না।
- আপনার ম্যাপ: কোন কোন জেলায় ঘুরেছেন বলে চিহ্ন দিয়েছেন।
- আপনার প্ল্যান: গন্তব্য, তারিখ, দিন, বাজেট, কতজন যাচ্ছেন (বড়, শিশু ও তাদের বয়স, সাথে বয়স্ক কেউ আছেন কিনা), খাবার ও নামাজের পছন্দ, আর তৈরি হওয়া প্ল্যান ও আপনার করা পরিবর্তন।
- লগইন ছাড়া প্ল্যান বানালে: প্ল্যানটা আমাদের সার্ভারে রাখা হয়, যাতে পরে লগইন করলে পুরোটা দেখতে পান।
আমরা আপনার ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা টাকা-পয়সার কোনো তথ্য চাই না, রাখিও না।
তথ্য কেন ব্যবহার করি
- আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা আর খরচের হিসাব বানাতে
- আপনার ম্যাপ, প্ল্যান আর পরিবর্তন সেভ করে রাখতে, যাতে যেকোনো ডিভাইস থেকে দেখতে পান
- পরের ভ্রমণের সাজেশন দিতে
আমরা আপনার তথ্য বিক্রি করি না, আর বিজ্ঞাপনের জন্য অন্য কাউকে দিই না।
যেসব সেবার সাহায্য নিই
- Supabase: লগইন আর আপনার ম্যাপ ও প্ল্যান সংরক্ষণ।
- Vercel: ওয়েবসাইট চালানো।
- Google Gemini (AI): প্ল্যান লেখার AI। প্ল্যান বানানোর সময় আপনার ভ্রমণের তথ্য (গন্তব্য, তারিখ, যাত্রীর সংখ্যা ও বয়স, পছন্দ) পাঠানো হয়। আপনার নাম বা ইমেইল পাঠানো হয় না। আমরা Gemini-র ফ্রি সংস্করণ ব্যবহার করি, যেখানে Google এই ভ্রমণের তথ্য তাদের AI উন্নত করতে ব্যবহার করতে পারে।
- Google: লগইন।
- OpenStreetMap ও Photon: ম্যাপ দেখানো আর জায়গা খোঁজা। আপনি যা লিখে খোঁজেন বা ম্যাপে যেখানে ট্যাপ করেন, তা এদের কাছে যায়।
- Aladhan ও ExchangeRate-API: গন্তব্যের নামাজের সময় আর মুদ্রার বিনিময় হার। শুধু গন্তব্যের অবস্থান আর তারিখ পাঠানো হয়।
শেয়ার করা ছবি
“ম্যাপ শেয়ার করুন” থেকে বানানো ছবি আপনার নিজের ফোন বা কম্পিউটারেই তৈরি হয়। আপনি নিজে শেয়ার না করা পর্যন্ত সেটা কোথাও যায় না।
ব্রাউজারে রাখা তথ্য
লগইন ঠিক রাখতে আমরা কুকি ব্যবহার করি। বিজ্ঞাপন বা ট্র্যাকিংয়ের কুকি আমরা ব্যবহার করি না।
আপনার অধিকার
আপনি যেকোনো সময় আপনার ম্যাপের চিহ্ন বা প্ল্যান মুছে দিতে পারেন। পুরো অ্যাকাউন্ট আর সব তথ্য মুছে ফেলতে চাইলে বা আপনার কী তথ্য আছে জানতে চাইলে সাইটের যোগাযোগের ইমেইলে লিখুন। আমরা ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নেব।
শিশুদের তথ্য
এই সেবা প্রাপ্তবয়স্কদের জন্য। প্ল্যানে শিশুদের বয়স দেওয়া যায় শুধু খাবার, টিকিট আর বিশ্রামের হিসাব ঠিক রাখতে। শিশুদের নাম বা অন্য কোনো পরিচয় আমরা চাই না।
এই নীতির পরিবর্তন
নীতিতে বড় কোনো পরিবর্তন হলে এই পাতায় তারিখসহ জানানো হবে।
প্রশ্ন থাকলে সাইটের যোগাযোগের ইমেইলে লিখুন।